Learning about five characteristics of the Muttaqin
The First Five Verses of Surah Al-Baqarah
Administrator · 04 October 2026 · 48 views
The First Five Verses of Surah Al-Baqarah
Verse 1
* Arabic: الم
* English: Alif-Lãm-Mĩm. (These are isolated letters; only Allah knows their true meaning).
* Bengali: আলিফ-লাম-মীম। (এসব হরূফে মুকাত্তা’আত, এর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন)।
[( الـــم ) এ জাতীয় অক্ষরগুলোর মাধ্যমে কুরআনের কিছু কিছু সূরা শুরু করা হয়েছে। এগুলো এমন কিছু বর্ণ যেগুলোকে ( أ، ب، ت ) এর মতো পৃথক পৃথকভাবে উচ্চারণ করতে হয়। আসলে এ সবের কোন অর্থ হয় না। তবুও এগুলোর কিছু রহস্য এবং মর্ম তো অবশ্যই রয়েছে। কারণ, কুরআনে এমন কিছু পাওয়া যায় না যার কোন রহস্যই নেই। এখানে এগুলো উল্লেখ করার একটি বিশেষ রহস্য হলো এ কুরআনের মাধ্যমে আরবদেরকে এভাবে চ্যালেঞ্জ করা যে, এ কুরআন তো তোমাদের পরিচিত অক্ষরগুলো দিয়েই রচিত হয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা নিজেরা সর্বদা কথাবার্তা বলে থাকো। এ জন্যই এ অক্ষরগুলো উল্লেখের পরপরই কুরআনুল-কারীমের কথাই উল্লেখ করা হয়। যেভাবে তা এ সূরাটিতেও উল্লিখিত হয়েছে।]
Verse 2
* Arabic: ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ/ট্রান্সলিটারেশন:
যা-লিকাল কিতা-বু লা রাই-বা ফী-হি হুদাল্লিল মুত্তাকীন।
* English: This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah.
* Bengali: এটি সেই কিতাব যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের (আল্লাহভীরুদের) জন্য এটি পথপ্রদর্শক।
Tafsir Mokhtasar Bangla
২. এটি হলো এমন এক মহান কুরআন যাতে কোন সন্দেহের অবকাশ নেই। না তার নাযিল হওয়ার দিক থেকে, না তার শব্দ ও অর্থের দিক থেকে। অতএব, এটি আল্লাহর বাণী। যা মুত্তাকীদেরকে এমন এক পথের সন্ধান দেয় যা সরাসরি তাঁর নিকটই তাদেরকে পৌঁছিয়ে দেয়।
Verse 3
* Arabic: الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
বাংলা উচ্চারণ/ট্রান্সলিটারেশন:
আল্লাযীনা ইউ’মিনূনা বিল-গাইবি ওয়া ইউকীমূনাস্-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকূন।
* English: Who believe in the unseen, establish prayer, and spend out of what We have provided for them.
* Bengali: যারা অদৃশ্যের (না দেখা বিষয়ের) ওপর বিশ্বাস স্থাপন করে, সালাত (নামাজ) কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে।
Tafsir Mokhtasar Bangla
৩. মুত্তাকী হচ্ছে ওরা যারা গায়েবের প্রতি ঈমান আনে। আর তা হলো প্রত্যেক এমন জিনিস যে ব্যাপারে আল্লাহ কিংবা তাঁর রাসূল সংবাদ দিয়েছেন। কিন্তু মানুষের বাহ্যেন্দ্রীয় দিয়ে তা অনুধাবন করা যায় না। উপরন্তু তা থাকে মানুষের চোখের আড়ালে। যেমন: শেষ দিবস। যারা শরীয়তসম্মতভাবে শর্ত, রুকন, ওয়াজিব ও সুন্নতসহ সালাত আদায় করে। যারা আল্লাহর দেয়া রিযিক থেকে ফরয যাকাত কিংবা নফল সাদাকা আদায়ের মাধ্যমে তাঁরই প্রতিদানের আশায় তাঁর পথে খরচ করে।
Verse 4
* Arabic: وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
বাংলা উচ্চারণ/ট্রান্সলিটারেশন:
ওয়াল্লাযীনা ইউ’মিনূনা বিমা উনযিলা ইলাইকা, ওয়া মা উনযিলা মিন কাবলিকা, ওয়া বিল-আখিরাতি হুম ইউকিনূন।
* English: And who believe in what has been revealed to you, [O Muhammad], and what was revealed before you, and of the Hereafter they are certain [in faith].
* Bengali: এবং যারা বিশ্বাস স্থাপন করে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল, আর পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে।
Tafsir Mokhtasar Bangla
৪. যারা কোন ধরনের তারতম্য না করে হে নবী! আপনার উপর আল্লাহর অবতীর্ণ ওহীতে ঈমান আনে। অনুরূপভাবে আপনার পূর্বের সকল নবীর উপর অবতীর্ণ কিতাব এবং সহীফাতেও। যারা আখিরাতের উপর দৃঢ় ঈমান রাখে এবং তাতে যে সাওয়াব ও আযাব হবে তার উপরও ঈমান রাখে।
Verse 5
* Arabic: أُو۟لَـٰٓئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ ٥
উলা-ইকা আলা হুদাম মির্-রব্বিহিম, ওয়া উলা-ইকা হুমুল-মুফলিহূন।
* English: Those are upon [right] guidance from their Lord, and it is those who are the successful.
* Bengali: তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে সঠিক পথের ওপর রয়েছে এবং তারাই সফলকাম।
Tafsir Mokhtasar Bangla
৫. উক্ত গুণে গুণান্বিত ব্যক্তিরাই হিদায়েতের পথে সুপ্রতিষ্ঠিত। আর তারাই দুনিয়ায় শান্তি ও আখিরাতে তাদের কাক্সিক্ষত বিষয় তথা জান্নাত পেয়ে এবং অনাকাক্সিক্ষত বিষয় তথা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সফল হবে।